বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় কোনো উপহার চান না তিনি। তার সবচেয়ে বড় চাওয়া, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে যেন জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।ক্যারিবিয়ান কিংবদন্তির ৬২তম জন্মদিন কাটছে ব্যস্ততায়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সকালে মুশফিক-মুমিনুলদের নিয়ে ছিলেন ব্যস্ত। অনুশীলন করিয়েছেন। এরপর এসেছেন সংবাদ সম্মেলনে। সেখানেই সাংবাদিকরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেখানেই টাইগারদের প্রধান কোচ ‘বিশেষ’ এক উপহারও চেয়ে বসেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’চার মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। তবে বাস্তববাদী এই ক্যারিবিয়ান কোচ ধবলধোলাই কিংবা বড় স্বপ্নে বিশ্বাসী নন। তার দৃষ্টি এখন কেবল প্রথম টেস্টের দিকেই। সিমন্স বলেন, ‘ধবলধোলাইয়ের কথা ভাবছি না। একটা ম্যাচ করে এগোতে চাই। প্রথম টেস্টটা জিতলে তারপর সিরিজ জয় নিয়ে চিন্তা করব। আগে চাই প্রথম দিনের আধিপত্য।’সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরের ম্যাচটি মাঠে গড়াবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে। লাল বলের সিরিজ হলেও বৃষ্টির শঙ্কা রয়েছে সিলেট পর্বে। তাই কোচ সিমন্সকে তার কাঙ্ক্ষিত জন্মদিনের উপহারের জন্য হয়তো অপেক্ষা করতে হতে পারে তিন-চার কিংবা পাঁচ দিনও।বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর আগে মোট ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। টাইগাররা জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ে ৭টিতে। বাকি ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ সালে, হারারেতে। যেখানে বাংলাদেশ জয় পেয়েছিল ২২০ রানে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও Read more

জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান
জনগণের আস্থায় রাজনৈতিক দলের মূল পুঁজি: তারেক রহমান

স্বৈরাচারের পতনের পরও ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন-এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা Read more

প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান
প্রথমবারের মতো ৪র্থ প্রজন্মের খাইবার মিসাইল ব্যবহার করলো ইরান

ইসরায়েলে হামলায় ৪র্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল Read more

২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব
২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব

পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২২ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী Read more

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ

আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন