রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা গেছে, অমরপুর গ্রামের বাসিন্দা ইমদাদুল হক এর বাড়িতে রাতে অজ্ঞাত চোরেরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরে ঢুকে ২টি রুমের ড্রেসিং টেবিল, আলমারি ও বাক্স থেকে সোনার অলংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ইমদাদুল হকের দুই মেয়ে এক ছেলে। মেয়ে ও ছেলে সবাই বাইরে থাকে।পরিবার সূত্রে জানা গেছে, একই শাড়িতে তিনটি রুম, প্রথম রুমে ইমদাদুল হক ও তার স্ক্রী ঘুমিয়েছিলেন। সকালে ইমদাদুল হক নামাজ শেষ করে অন্য একটু রুমের তালা খুললেও দরজা খুলতে পারে না পরে বুজতে পারে ভিতর থেকে হয়তো সিটকানি আটকানো, সন্দেহ বেড়ে যায় পরে বাকি দুই রুমের জানালার অবস্থা দেখতে লক্ষ করে তার যে জানালা দড়ি দিয়ে বাঁধা সেই জানালা দড়ি কেটে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। আর এই   ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘরের অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে এলাকাবাসীর সহায়তায় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।চুরির শিকার ইমদাদুল হক বলেন, কারা বা কাহারা এমন কাজ করেছে ধারণা করতে পারি নি। চোরেরা ঘরের সবকিছু তছনছ করে দিয়েছে। ব্যক্তিগত ভাবে আমার কারো সাথে রাগারাগি নেই। ধারণা করছি প্রায় ৫ লক্ষ টাকা আর আমার দুই মেয়ে ও ছেলে বউয়ের স্বর্ণালংকার  সব চুরি হয়ছে। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি।”এ ঘটনায় বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত পেনেল চেয়ারম্যান রহমান হোসেন বলেন, এই চুরির ঘটনা আমাদের এলাকায় সত্যিই খুবই দুঃখজনক ও উদ্বেগজনক। আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি।  এ ঘটনায় বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস
পুজার ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ Read more

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) থাকছে পারটেক্স-শাইনপুকুর ম্যাচ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আছে পিএসএলের ম্যাচও। অন্যদিকে, Read more

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন