ফরিদপুরের আলফাডাঙ্গায় জনবসতি ঘেঁসে গড়ে ওঠা একটি চালকলের (অটো রাইস মিল) বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। চালকলের শব্দসহ ধোঁয়া ও বর্জ্যে বেশকিছু বাড়ির পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে। এতে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে শুভ মন্ডল নামে এক ভুক্তভোগী পরিত্রাণ চেয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কুসুমদী কালি মন্দিরের পাশে প্রায় পাঁচ বছর পূর্বে স্থানীয় বিপ্লব কুন্ডু পলাশ নামে এক ব্যক্তি শ্যামা রাইচ মিল নামে একটি অটো চালকল স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। চালকলের পাশে বসবাসরত পরিবারের অভিযোগ, শুরু থেকেই এ চালকলের কালো ধোঁয়া, কুড়া, ছাই, ধূলা, দূষিত পানি ও বর্জ্যে আশপাশের এলাকার ঘরবাড়ি, গাছপালা, আবাদি জমির ফসলসহ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। চালকলের নির্গত দূষিত পানি, ছাই, ধুলা উড়ে এসে ঘরবাড়ির অবস্থা বিশ্রী হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। চালকলের আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘরবাড়িতে টিকে থাকাটা দায় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, চালকলটির চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। চালকলের ভেতরে ঢুকতেই দেখা গেল, শ্রমিকেরা কাজ করছেন। কিন্তু শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই। তাদের মুখমণ্ডলে কালো ছাইয়ের আস্তর পড়ে আছে। চালকলটিতে নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। তাই চালকলের সব বর্জ্য ফেলা হচ্ছে পাশেই একটি পুকুরে। চুল্লি দিয়ে ধোঁয়ার সঙ্গে তুষের ছাই চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে পড়ছে।এসময় চালকলের পাশেই বসবাসরত জনেক মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘মিলের কাছাকাছি পাঁচ মিনিট দাঁড়ানো যায় না। ছাই উড়তে থাকে পুরো এলাকায়। গাছপালার পাতা কালো হয়ে গেছে। গাছে নতুন করে কোনো ফল ধরে না। এলাকায় শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। এসব মিল এভাবে চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিন হয়ে দাঁড়াবে।’শীমলা বিশ্বাস নামে অপর এক ব্যক্তি বলেন, ‘ছাই উড়ে অস্থির একটা অবস্থার মধ্যে আছি আমরা। রাতদিন শব্দের সমস্যা তো আছেই। ধুলাবালিতে কানা হয়ে যায় সব। পাঁচ বছর ধরে এই নরক যন্ত্রণায় আছি আমরা।’মিল চালালে ‘কিছু ক্ষতি হবে’ মন্তব্য করে শ্যামা রাইচ মিলের মালিক বিপ্লব কুন্ডু পলাশ বলেন, ‘অটো রাইস মিল চালালে কিছু ক্ষতি হবে, আবার উপকারও হবে। এখানে সব নিয়ম মেনেই মিলটি করা হয়েছে। সবকিছুর অনুমোদন আছে আমাদের।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। নির্দেশনা না মেনে চালকল পরিচালনা করা হলে নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়বস্তু ‘ডানপন্থীদের’ উত্থান। ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্রই এক Read more

ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত
নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত

নওগাঁর বদলগাছীতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল অরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মথুরাপুর Read more

আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার Read more

আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল
আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।শুক্রবার (৯ মে) রাত পৌনে Read more

থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?
থাইল্যান্ড-কম্বোডিয়া: সামরিক শক্তিতে কে এগিয়ে?

সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র‍্যাঙ্কিং বলছে, কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন