অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, “অস্ট্রেলিয়ার পদক্ষেপের জবাবে ইরানও অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বের মাত্রা কমিয়েছে।”তিনি জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইতোমধ্যে তেহরান ছেড়ে গেছেন। বাঘেয়ি অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে “অন্যায্য” বলে উল্লেখ করেন এবং বলেন এটি দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।বাঘেয়ি বলেন, “আমরা কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানাই না, কারণ আমরা মনে করি এ ধরনের পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। এটি দুই জাতির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।” তিনি আরও বলেন, ক্যানবেরায় ইরানি কনস্যুলার সেকশন কার্যকর রয়েছে এবং সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সেবা অব্যাহত থাকবে।সংবাদ সম্মেলনে বাঘেয়ি ইরানের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগকে “উদ্ভট ও ভিত্তিহীন” বলে অভিহিত করেন। এর আগে গেল সপ্তাহে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। ক্যানবেরা জানায়, তেহরান মেলবোর্ন ও সিডনিতে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিল।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দাবি করেন, গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে যে, ইরান ২০২৪ সালের অক্টোবরে সিডনির লুইস কন্টিনেন্টাল ক্যাফেতে অগ্নিসংযোগ এবং ডিসেম্বর মাসে মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে অগ্নিসংযোগ পরিচালনা করেছিল। যদিও এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।রাষ্ট্রদূত বহিষ্কারের পাশাপাশি অস্ট্রেলিয়া তেহরানে তাদের দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনাও জানিয়েছে।সূত্র : আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

নান্দাইলে ক্লিনিকে অপচিকিৎসা, বৃদ্ধার পেটে টিস্যু রেখেই সেলাই!
নান্দাইলে ক্লিনিকে অপচিকিৎসা, বৃদ্ধার পেটে টিস্যু রেখেই সেলাই!

ময়মনসিংহের নান্দাইলে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা দালালের খপ্পরে পড়ে লাইসেন্স বিহীন ক্লিনিকে ভুল চিকিৎসার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। বর্তমানে Read more

ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল
ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রশংসা করে জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী  এবং Read more

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন