সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল — আর সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি অবহেলা। এমন মন্তব্য করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি পরিদর্শনে যান সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট সম্পর্কে সরাসরি অবহিত হন তিনি।হাসপাতাল ঘুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, ‘সরকারি হাসপাতাল গরিব মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। জনগণের হাসপাতাল জনগণেরই হতে হবে।’তিনি বলেন, ‘আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন এই হাসপাতালের আধুনিকায়ন, ভবন সম্প্রসারণ ও জনবল নিয়োগের বিষয়ে বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিছু কাজ হয়েছে ঠিকই, কিন্তু এখনও এই হাসপাতালে অনেক ঘাটতি রয়ে গেছে। চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় ওষুধের অপ্রতুলতা এখনো বিদ্যমান। এটি অত্যন্ত উদ্বেগজনক।’চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি হাসপাতাল হলো জনগণের। আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। আপনারা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ।’শাহজাহান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতকে উপেক্ষা করেছে। যে অর্থে হাসপাতাল নির্মাণ ও পরিচালনা হয়, তা জনগণের পয়সায়। সেই জনগণ যদি সেবা না পায়, তাহলে তার দায় সরকারের।’পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালের যেসব সমস্যা তিনি সরেজমিনে দেখেছেন, সেগুলোর একটি তালিকা তৈরি করে আগামীর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। তাই জনগণের পাশে থাকতে হবে সবসময়, শুধু নির্বাচনের আগে নয়।’তিনি আরও বলেন, ‘জনগণের সম্পদ যেন জনগণের কল্যাণেই ব্যবহৃত হয়, এটাই আমাদের প্রত্যাশা। এজন্য সবার মধ্যে সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও ওষুধের স্বল্পতা রয়েছে। এমন বাস্তবতায় একজন সাবেক সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।তিনি বলেন, ‘চিকিৎসক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। যন্ত্রপাতির অভাব থাকলেও আমরা সীমিত সম্পদ দিয়ে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি

জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা Read more

হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও Read more

বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক Read more

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন