পোপ হিসেবে নির্বাচিত লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠিত হয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, দুপুরে পোপের জন্য নির্দিষ্ট সাদা বাহনে চড়ে সেন্ট পিটার্স স্কয়ারে এসে উপস্থিত হন পোপ লিও চতুর্দশ। এ সময় জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাতেও দেখা যায় তাকে।এরপর একজন কার্ডিনাল তাকে জেলেদের বিশেষ একটি আংটি উপহার দেন। এই আংটিটি মূলত তার ভূমিকার প্রতীক হিসেবে দেয়া হয়, যা ঐতিহ্য হিসেবে সেন্ট পিটারের সময় থেকে চলে আসছে। সেন্ট পিটার মূলত একজন জেলে ছিলেন। এ সময়, পোপ লিও প্যালিয়ামও গ্রহণ করেন, যা একজন রাখাল হিসেবে তার ভূমিকার প্রতীক।এই অনুষ্ঠানটি মূলত তার পোপ পদের আনুষ্ঠানিক সূচনাকে নির্দেশ করে। এটি ঐতিহ্যবাহী একটি রীতি হিসেবে দীর্ঘসময় ধরে চলে আসছে।এর আগে, ২৬৭ তম পোপ হিসেবে নির্বাচিত লিও চতুর্দশ, তার বক্তৃতায় গির্জাগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন
বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন
বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন

দীর্ঘদিনের আন্দোলনে বিএনপির সারথি হিসেবে আছে শরিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে যে কয়টি আসন সমঝোতা হয়েছে সেখানে Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন