ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬) এ আয়োজন করেন। তিনি জানান, ‘চোর হয়তো অভাব বা লোভের কারণে অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে গালমন্দ করি, তবে আমার সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না। আমি চাই সে নিজের ভুল বুঝে ফিরে আসুক।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। তিনি খোঁজাখুঁজি করলেও থানায় কোনো অভিযোগ করেননি। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি।চোরের হেদায়াত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে আলামিনের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। দোয়ার পর অতিথিদের তেহারি খাওয়ানো হয়।রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, ‘ও (আলামিন) ঢাকায় নাটক-ফাটক করে বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। আজ হঠাৎ কী মনে করে ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদ মাহফিল করল, তা বোঝা কঠিন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়
ঢাবিতে প্রথমবারের মতো বৃক্ষশুমারি, গোনা হবে গাছের পরিচয়

‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষশুমারি শুরু হয়েছে।বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে Read more

চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ
চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রুশ নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ।রবিবার (১৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে Read more

‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক
‘মার্চ টু সচিবালয়’ এ অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন