গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকাস্ট্যান্ডে জুতা লাগিয়ে উড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করে। আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা স্থাপনের পতাকাস্ট্যান্ডে সুতা বেঁধে জুতা ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করছেন। এ সময় জাতীয় সংগীত বাজাতেও শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ সাংবাদিকদের বলেন, ‘ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে’ বলেও জানান তিনি।স্থানীয়রা বলেন, ‘জাতীয় পতাকার প্রতি এমন আচরণ দেশের মর্যাদার প্রতি অবমাননা।’ তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১১ Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাকৃবি উপাচার্যের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) Read more

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন
চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার Read more

২৭ আগস্ট: নামাজের সময়সূচি
২৭ আগস্ট:  নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ
বরগুনার বলেশ্বর নদীতে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে মো. ছিদ্দিক (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন