বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় ট্রলিং-এর বিরুদ্ধে এক কড়া বার্তা দিলেন স্বস্তিকা। পোস্ট করে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘শুভ নবমী! এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।’তার কথায়, ‘একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানান ওঠা পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই। ব্লক একটি নতুন অর্থ খুঁজে পেয়েছে। যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের জন্য রইল ভালোবাসা, আমি এই নিয়েই বাঁচবো।’অভিনেত্রীর ভাষ্যে, ‘আর সেই সমস্ত নারীদের জন্য রইল অভিনন্দন, যারা প্রতিনিয়ত বডি শেমিং, এজ শেমিং-এর বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সাথে বহন করা বন্ধ করি। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম
ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকাল Read more

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা

ভারত থেকে সুতা আমদানির সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে Read more

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর Read more

বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ
বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ

ভারতের মুম্বাইয়ে বসবাস করেন নম্রতা নাংগিয়া এবং তার স্বামী। তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও আরেকটি সন্তান Read more

‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’
‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিলীন হওয়া ৫২১ বর্গকিলোমিটার এলাকা ফের যুক্ত হচ্ছে সন্দ্বীপের মানচিত্রে; বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন