কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪-বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পালংখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানায়, সম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের গোপন তথ্য আসলে টহল তৎপরতা বাড়ানো হয়। পালংখালী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে মিয়ানমার দিক থেকে ৭ জন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে টহলদল তাদের পথ গতিরোধ করার আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা ৪টি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশি করলে ব্যাগের ভেতর পাওয়া যায় ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। সেখানে অভিযান ও গভীরভাবে তল্লাশি চালানো হলেও কোনো মাদক কারবারি ও কোনো মালামাল পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এসময় বলেন, ‘মাদক চোরাকারবারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলছে। উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান
সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন