সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের বেশকিছু প্রভাবশালীদের বিরুদ্ধে। সরকারি রাস্তা থেকে বেড়া অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে মৌখিক অভিযোগ করেছে।সরেজমিনে উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া দুই  ইউনিয়নের মাঝামাঝি পাড়া গ্রামে গিয়ে কাচা রাস্তাটির উপর বাঁশের বেড়া দেওয়ার সত্যতা পাওয়া যায়।অভিযোগ সূত্রে এবং স্থানীয়রা জানান, খাষকাউলিয়া দক্ষিণ জোতপাড়া প্রভাবশালীরা সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করেন। বাঁশের বেড়া  নির্মাণের সময় এলাকাবাসী বাঁধা দিলেও কর্ণপাত করেননি তারা। এমন কি সরকারিভাবে নোটিশকেও তারা গুরুত্ব দেননি। ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনা করলেও বাস্তবে কোন কাজ হয়নি।স্থানীয়রা বলেন, সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা রয়েছে। এমতাবস্থায়  রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করার পিছনে কোন অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এছাড়াও কয়েকটি গ্রামের মানুষের বর্তমানে চলাচলে সমস্যা হচ্ছে। আমাদের রাস্তার প্রয়োজন। আমরা রাস্তা চাই।সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া কিংবা ঘর নির্মাণের কোনো সুযোগ নাই।এ বিষয়ে চৌহালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি Read more

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী
গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি গোটা ভারতকে গুজরাট বানাতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরে Read more

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি

গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তুরস্ক। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে Read more

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন