অন্তবর্তী কালীন সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। তাঁদের পক্ষে নির্বাচন যত বিলম্ব হবে, তত ষড়যন্ত্র বেশি হবে। সেই জন্যই এখন নির্বাচনের বিকল্প নেই। সবাই এখন একমত, দুই একটি দল পিআর পদ্ধতি বলছে। এ দেশের লোকেরা তো বোঝেনা পিআর কী জিনিস, সুতরাং তাদেরকে কেউ সমর্থন করে না, বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।বুধবার (৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় হোমনায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখন আর ভোট ডাকাতি হবে না, আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন। স্বৈরাচার হাসিনার আমলে ১৭ বছর র‍্যালী তো দূরের কথা, আলোচনা করতে পারিনি। হাসিনার পতনের পরে গত বছর থেকে আমরা রাজপথে র‍্যালী করতে সক্ষম হয়েছি।হোমনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি হোমনা ওভার ব্রিজ সংলগ্ন বিএনপি রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।এ সময় উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলু প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক
সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি বাবর, জাহাঙ্গীর সম্পাদক

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উপজেলার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন Read more

দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ
দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন Read more

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল

 নেত্রকোনায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে আল মামুন (৩০) নামের এক যুবককে হাত পা মুখ বেঁধে মারধর করে রক্তাক্ত অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন