সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাষপুকুরিয়া পয়েন্টে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। ভাঙন বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একেবারে কাছাকাছি পৌঁছেছে।স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে গেলে খাষকাউলিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি, ঘরবাড়ি, স্কুল-কলেজ, মাদ্রাসা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে। এলাকাবাসীর ভাষ্য, রাতে আতঙ্কে ঘুমাতে পারছেন না তারা।গ্রামবাসীরা জানান, গত ৩-৪ বছরে শুধু চৌহালীর যমুনার এ পয়েন্টেই নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১০০টি ঘরবাড়ি ও প্রায় ২০ বিঘা আবাদি জমি। যেকোনো সময় কোটি টাকার বেড়িবাঁধ ভেঙে গেলে ভয়াবহ ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ বলেন, প্রায় ২০০ মিটার এলাকা ও কয়েকটি বসতভিটা নদীতে বিলীন হয়েছে বলে খবর পেয়েছি। দ্রুত জিও ব্যাগ ফেলা এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুরকে নদীভাঙন থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করা জরুরি। তারা বলেন, সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও টেকসই সমাধান না হওয়ায় প্রতিবছরই ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে জনপদ।এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি

বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বরগুনার আমতলী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে Read more

‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, পি.আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি Read more

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন