দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগিরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে।তিনি বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মাঠে থাকবে। এর সাথে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে হবে বলেও মন্তব্য করেন তিনি।আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়।এ সময় খাগড়াছড়ির ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বসেছেন বলেও জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়
গণছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা, বিদ্যুৎ বিপর্যয় নেত্রকোনায়

চার দফা দাবিতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়ায় বিদ্যুৎ বিপর্যয় Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন

রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার Read more

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে
কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে

কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ
ফটিকছড়িতে শতবর্ষী গাছ কর্তন, ব্যবস্থা নেয়নি সওজ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সড়কের ধারে শতবর্ষী একটি গাছ কেটে ফেলার পরও কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। Read more

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

সরকারের উদাসীনতাকে দায়ী করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন