বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের কালু ফকির বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে গুরুতর আহত অবস্থায় ফরিদুলকে হেফাজতে নেয়। উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। পরে বাঁশখালী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ফরিদুলকে কড়া নিরাপত্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া।এর আগে শুক্রবার (১১ এপ্রিল) ভোরে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন ফরিদুল আলম। ৪২ বছর বয়সী মিনু স্বামীর সঙ্গে কলহের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।জানা গেছে, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির মৃত দুদু মিয়ার ছেলে ফরিদুল আলম ওরফে নইমুদ্দিনের সঙ্গে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের ১৫ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। জাদু টোনা করার অভিযোগে ফরিদুল প্রায় সময় নানা অপবাদ দিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করতো। বৃহস্পতিবার রাতে ফরিদুল আলম  চট্টগ্রাম থেকে তার শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বা চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে মিনুর চিৎকার শুনে স্বজনেরা এসে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ফরিদুল এলাকায় আসার খবর পেয়ে জনগণ তাকে বাড়িতে গিয়ে আটক করে। পরে বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সিএনজিতে করে নিয়ে আসার সময় জনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমের শুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ
বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান Read more

বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা
বাকৃবিতে শহীদ হাদীর সাহসী রূপ, গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

“বল বীর, বল উন্নত মম শির!শির নেহারি’ আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রির!”জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই পঙ্ক্তিগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন