ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের চৌগাছা থানা পুলিশের এসআই আশরাফ সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এসআই আশরাফকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মাসুম বিল্লাহ এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে এসআই আশরাফ হোসেন তদন্তের দায়িত্ব পান। তিনি ঘটনার সাথে মাসুম বিল্লাহকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে যান। ছেলেকে হাজির না করায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে থানায় দুদিন আটক করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেমেয়েকে হাজির করে দুই পরিবারের মধ্যে ঘটনার মীমাংসা হয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। অভিযোগ ওঠে, পরের ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর জাহিদুল ইসলামকে ছাড়া হয়।এদিকে, গত ৫ এপ্রিল মসিয়ূরনগর বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ নিয়ে ইয়াবা বিক্রেতাকে ছেড়ে দিয়ে কেবল দুই ক্রেতাকে আটক দেখানো হয়। বিষয়টি ফাঁস হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।এই বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সোমবার (১৬ জুন) এসআই আশরাফকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি Read more

মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী
মাটিহীন মানুষের কান্না শোনেনা বাঁকখালী নদী

নুরুল আমিন (৪৩) বসতভিটা থেকে প্রায় ৩ মিটার দূরে চলে এসেছে বাঁকখালী নদীর ভাঙন। যেকোনো সময় তার বসতভিটা নদীতে বিলীন Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন