ইরানের রাজধানী তেহরানে ট্রান্সপন্ডার বন্ধ করে বেইজিংয়ের একটি কার্গো বিমান নেমেছে। তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সেই জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম।সোমবার (১৬ জুন) বেশ গুরুত্ব ‍দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে নানা গুঞ্জন। গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন। এভাবেই ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন। ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি।তবে আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যিই ইরানকে সহায়তা করে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের সামিল। ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে ইতোমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং। পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে।এর আগে, শুক্রবার গভীর রাতে বিনা উসকানিতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে। খবরের সূত্র: আরটিভি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ
রাজশাহীতে কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তিন নেতা পদত্যাগ করেছেন। এছাড়াও Read more

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান

দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশে সফরের চেয়ে বাংলাদেশ সফর বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী Read more

শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল
শেষ মুহূর্তের গোলে সিটির বিপক্ষে ড্র করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে Read more

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক
ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত নতুন Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা
শতাধিক নৌকার মিছিল নিয়ে দখলকৃত জলমহাল উন্মুক্ত করলো জেলেরা

শতাধিক নৌকা নিয়ে মিছিল করে কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধভাবে দখল করে রাখা একটি জলমহাল উন্মুক্ত করে নিয়েছে স্থানীয় জেলেরা। রবিবার (২৬ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন