আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। ফলে কোটি টাকায় সরকারিভাবে ইজারা নেওয়া বাজারগুলোর ইজারাদাররা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এসব অবৈধ হাট থেকে কোনো ধরনের সরকারিভাবে নির্ধারিত ‘হাসিল’ আদায় না হওয়ায় সরকারও হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।স্থানীয়রা জানান, রাস্তার পাশে বসা এসব হাটে তুলনামূলকভাবে ঝামেলাবিহীন ও সাশ্রয়ী দামে গরু, ছাগল ও মহিষ কিনতে পারায় অনেক কোরবানিদাতা এসব হাটেই ভিড় করছেন। তবে অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অবৈধ হাটে বিক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছেন।ইজারাদাররা বলছেন, দ্রুত এসব হাট উচ্ছেদ না করলে আগামীতে সরকারি হাটগুলোর ইজারামূল্য অনেকাংশে কমে যেতে পারে। এতে সরকারও রাজস্ব হারাবে।জানা গেছে, কোরবানি উপলক্ষে উপজেলার দক্ষিণ বন্দর, বোয়ালিয়ার মোড়, বৈরাগ, চায়না ইকোনমিক জোন, কাপকো সেন্টার, বৈরাগ তেলের দোকান, বখতিয়ারপাড়া, কালীবাড়ি, পরৈকোড়া ও সিইউএফএলসহ অন্তত ১০-১৫টি স্থানে অবৈধভাবে গরু-ছাগল নিয়ে পশুর হাট বসেছে। এসব হাটে দিনে ৫০ থেকে ১০০টিরও বেশি পশু বেচাকেনা হচ্ছে। তবে এসব হাটে ক্রেতাদের কাছ থেকে ‘হাসিল’ না নেওয়া হলেও, অনেক জায়গায় বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বছরে আনোয়ারা উপজেলায় মোট ১৯টি হাটবাজার সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে বারখাইন তৈলারদ্বীপ পশুর হাট ইজারা দেওয়া হয়েছে প্রায় ৬ কোটি ৬১ লাখ টাকায়, বটতলী রুস্তম হাট ৩ কোটি টাকায় এবং চাতরী চৌমহনী পশুর বাজার প্রায় ১ কোটি টাকায়। বাকি ১৬টি অস্থায়ী হাট ইজারা দেওয়া হয়েছে ৫ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে।বারখাইন তৈলারদ্বীপ পশুর হাটের ইজারাদার ক্যাপ্টেন (অব.) নুর মোহাম্মদ বলেন, ‘শুধু কোরবানির মৌসুমের বাজার ধরেই সাড়ে ৬ কোটি টাকায় ইজারা নিয়েছি। কিন্তু উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বসা অবৈধ হাটগুলোর কারণে আমাদের বৈধ বাজারে প্রভাব পড়ছে। এতে আমরা বিরাট ক্ষতির মুখে পড়তে পারি।’চাতরী চৌমহনী পশুর হাটের ইজারাদার জাগির সওদাগর বলেন, ‘আমরা কোরবানিকে কেন্দ্র করে মাত্র দুটি বাজার পেয়েছি—শনিবার ও মঙ্গলবার। কিন্তু টানা বৃষ্টিতে প্রথম বাজারে ক্রেতা-বিক্রেতা আসেননি। উপরন্তু অবৈধ হাটের কারণে বৈধ বাজারে লোকজন আসছে না। এর ফলে আমাদের ইজারার টাকা তোলা কঠিন হয়ে যাচ্ছে।’বটতলী রুস্তম হাটের ইজারাদার সাহাব উদ্দিন বলেন, ‘রাস্তার পাশে বসা অবৈধ হাট বন্ধ না হলে ইজারার টাকা তোলা অসম্ভব হয়ে যাবে।’এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সরকারি অনুমোদন ব্যতীত কোথাও পশুর হাট বসার সুযোগ নেই। আমরা খুব শিগগিরই অভিযান চালিয়ে এসব অবৈধ হাট উচ্ছেদ করব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
কাশ্মির, পানি চুক্তিসহ অন্যান্য বিষয়ে আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে কয়েকদিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয়েছে। এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো Read more

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে Read more

পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২
পটুয়াখালী-৩ আসনে নুর-মামুনসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

শাহজালালে আগুন: আনসারের ১৭ সদস্য আহত
শাহজালালে আগুন: আনসারের ১৭ সদস্য আহত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট করছে। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। আগুন Read more

ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন
ঈদে কারাবন্দিদের জন্য ৩ দিনের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন