চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই তীব্র রূপ ধারণ করেছে আবহাওয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সড়কের পিচ গলে যাওয়ার ঘটনা ঘটেছে। কয়েক দিন আগেও হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রার এই ঊর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।জেলায় মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩৬ শতাংশ।তীব্র গরমে চুয়াডাঙ্গা শহরের কয়েকটি স্থানে সড়কের পিচ গলে যেতে দেখা গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে; বিশেষ করে মোটরসাইকেল ও অন্যান্য হালকা যানবাহনের টায়ারে গলিত পিচ লেপ্টে যাচ্ছে। হঠাৎ এই তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তীব্র রোদে দীর্ঘক্ষণ কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক সাইদুর রহমান জানান, চলতি মৌসুমে এই প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ ডিগ্রি অতিক্রম করল। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!
খানসামায় ‘ভুতুড়ে হাজিরা’, পলাতক থেকেও তোলা হচ্ছে সরকারি বেতন!

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক বছর ধরে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। বেশ কয়েকজন অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী Read more

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত বছরের ৫ আগস্ট এই বাহিনীর কিছু Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জোরপূর্বক এনসিপির পদযাত্রায় নেওয়ার অভিযোগ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ Read more

লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন