চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঘটনাটি ঘটে ওইদিন সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালিনী গেট সংলগ্ন পাহাড়ি এলাকায়। গ্রেপ্তার নাদিম একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নাসিরুদ্দিনের ছেলে।সীতাকুণ্ড মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘরে খেলাধুলা করছিল। ওই সময় তার বাবা আল আমিন শেখ ও মা দুজনেই কর্মস্থলে ছিলেন। এই সুযোগে নাদিম ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে জিম্মি করে পাশের পাহাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে নাদিম তাকে ফেলে পাহাড়ের গহিন অরণ্যে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এলাকায় ফিরিয়ে আনেন। বুধবার রাতে শিশুটির পিতা থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ সীতাকুণ্ডের কুমিরা থেকে এক শিশুকে অপহরণের পর ইকোপার্ক সংলগ্ন পাহাড়ে নিয়ে শ্বাসনালি কেটে হত্যার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িত বাবু শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল। সাম্প্রতিক এই অপহরণ চেষ্টার ঘটনাটি এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুর ইসলাম বলেন, “দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছিল। ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ
ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৫ লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে Read more

আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম
আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম

জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন