চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪ টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশি শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
এবার অসুস্থ হেফাজত নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত Read more

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে Read more

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি Read more

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  আহত ব্যাক্তির নাম রুহুল আমিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন