চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ধূসর ও কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, ২৭ মে স্থানীয় সময় দুপুরে শানডং প্রদেশের গাওমি শহরে শানডং ইউডাও কেমিক্যালের কারখানার ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের কারণে আশেপাশের ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।স্থানীয় ফায়ার ও রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে ৫৫টি যানবাহন ও ২৩২ জন কর্মী পাঠিয়েছে। এছাড়াও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি ওয়ার্কিং গ্রুপ এবং অতিরিক্ত উদ্ধারকর্মী প্রেরণ করেছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩.৫ কিলোমিটার (২.২ মাইল) দূরে একটি হোটেলে কর্মরত এক কর্মী বলেন, তিনি দুপুরের দিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন।বিস্ফোরণস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি কারখানার আরেক কর্মী বলেন, তিনি একটি বুম শব্দ শুনেছেন এবং কাঁপুনি অনুভব করেছেন।মেং নামের ওই কর্মী বলেন, ‘বাতাসের একটি তীব্র স্রোত আমাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে আমি অফিস থেকে বের হতে সাহস করিনি। কারখানার দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের স্রোত জানালা দিয়ে ভিতরে ঢুকেছে, এবং আমি যদি আরও কাছাকাছি থাকতাম, এটি আমাকে দেয়ালের দিকে ছুড়ে মারতে পারত।’রয়টার্সের তথ্য অনুযায়ী, শানডং ইউডাও কেমিক্যাল হিমাইল গ্রুপের মালিকানাধীন, যারা লিস্টেড কোম্পানি হিমাইল মেকানিক্যালেরও মালিক। এই বিস্ফোরণের পর হিমাইল মেকানিক্যালের শেয়ারের দাম প্রায় ৪% কমে গিয়েছিল।কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, শানডং ইউডাও কেমিক্যাল ২০১৯ সালের আগস্টে প্রতিষ্ঠিত হয় এবং গাওমি রেনহে কেমিক্যাল পার্কে ৪৬ হেক্টরেরও বেশি জমির ওপর অবস্থিত।ওয়েবসাইটে বলা হয়েছে, কোম্পানিটি কীটনাশক, ফার্মাসিউটিক্যালস ও রাসায়নিক পণ্য উৎপাদন ও বিক্রি করে। এর আগে, ২০১৫ সালে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে ধারাবাহিক বিস্ফোরণে ১০০-র বেশি মানুষ নিহত হয় এবং বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি Read more

চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) Read more

দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন