কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। শতাধিক নারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।মিছিলে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবীতে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। এই দাবীতে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থীর যৌথ উদ্যোগে এর আগে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি মশাল মিছিলের কর্মসূচি পালন করেছে। একই দাবিতে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত পাঁচ প্রার্থীর যৌথ উদ্যোগে এর আগে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি মশাল মিছিলের কর্মসূচি পালন করেছে।কর্মসূচি পালন করা বঞ্চিত পাঁচ প্রার্থীরা হচ্ছেন: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম। এ পাঁচজনের বাইরেও অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানীও মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করে যাচ্ছেন।কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম করিম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল দীর্ঘদিন ধরেই বিএনপি থেকে মনোনয়নের আশায় গণসংযোগ করে আসছিলেন। কিন্তু উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন পাওয়ার পর তিনি অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতার বাড়িতে গিয়ে সহযোগিতা চান। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। অন্যদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা
বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন