ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান। আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।জিলহজের নবম দিনে হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হন। যা আরাফাতের দিন হিসেবে পরিচিত। হাজীদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন মুখরিত হয় এই আরাফাতের ময়দান।তবে, আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যাগত গণনা অনুযায়ী, ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি ৫ জুন (বৃহস্পতিবার) আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে, এরপর শুক্রবার থেকে রোববার (৬ থেকে ৮ জুন) পর্যন্ত ঈদ উল আজহা উদযাপিত হবে।এর আগে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানায়। সুপ্রিম কোর্ট থেকে  ২৭ মে সন্ধ্যায় (জিলক্বদ মাসের ২৯ তারিখ) খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখার জন্য নাগরিকদের বিশেষ অনুরোধ জানানো হয়।  আরও বলা হয়, যারা চাঁদ দেখতে পাবেন, তাদের অবিলম্বে নিকটতম আদালতে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল
ফিলিস্তিন ইস্যুতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের বিশাল বিক্ষোভ মিছিল

দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিন এর উপর চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিশাল Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার Read more

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে Read more

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় Read more

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন