বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার। কুমিল্লার হোমনায় গনসংযোগ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।  বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুলালপুর বাজার ও রামকৃষ্ণপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন মনোয়ার সরকার।গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,‘ স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ঘোষিত দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’মনোয়ার সরকার বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন, দেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বুঝে না। তাই এখনি পিআর পদ্ধতি চালু করা ঠিক হবে না। অদূর ভবিষ্যতে পিআর পদ্ধতি সম্পর্কে জনগনকে অবহিত করে ধাপে ধাপে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয়।’তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে করে বলেন, ‘তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা থেমে গেলে দেশ থেমে যাবে। তাই তরুণরা যতবেশি ‘একটিভ’ হবে দেশ ততোবেশি এগিয়ে যাবে। তরুণরা তাদের প্রথম ভোট টি যেন ধানের শীষ প্রতীকে দেয় সেই আহবান করছি।’এর আগে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে
জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে যুগান্তকারী এক রায়ে জানিয়েছে জাতিসংঘের Read more

‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’
‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’

পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলমান Read more

ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি
ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে Read more

সিংড়ায় বাস চাপায় নিহত ২
সিংড়ায় বাস চাপায় নিহত ২

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক Read more

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও Read more

ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক
ইরানে ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট ৩৯ গুপ্তচর আটক

ইরানের গোয়েন্দা সংস্থার এক অভিযানে কথিত ‘মার্কিন-জায়নিস্ট’ সংশ্লিষ্ট নেটওয়ার্কের ৩৯ জনকে আটক করার দাবি করা হয়েছে। তেহরান প্রদেশে পরিচালিত আগাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন