নির্বাসন বা কারাবাস অনেক সময়ই কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও সংগ্রামের শক্তিতে বহু বিশ্বনেতা দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। এমন কয়েকজন প্রভাবশালী নেতা সম্পর্কে জেনে নেওয়া যাক—বেনজির ভুট্টো (পাকিস্তান)সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের আমলে রাজনৈতিক নিপীড়নের কারণে আশির দশকে দেশ ছাড়তে বাধ্য হন বেনজির ভুট্টো। যুক্তরাজ্যে নির্বাসিত অবস্থায়ও তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দেন। জিয়াউলের পতনের পর দেশে ফিরে ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৩ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।রুহুল্লাহ খোমেনি (ইরান)ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরোধিতার কারণে ১৯৬৪ সালে দেশত্যাগে বাধ্য হন আয়াতুল্লাহ খোমেনি। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটালেও সেখান থেকেই তিনি বিপ্লবী আন্দোলন চালিয়ে যান। ১৯৭৯ সালে শাহের পতনের পর দেশে ফিরে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন এবং ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।ভ্লাদিমির লেনিন (রাশিয়া)জার শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে লেনিন বারবার গ্রেপ্তার ও নির্বাসনের শিকার হন। সাইবেরিয়া ও ইউরোপে নির্বাসিত অবস্থায় তিনি বলশেভিক মতাদর্শ গড়ে তোলেন। ১৯১৭ সালে রাশিয়ায় ফিরে অক্টোবরে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হন।নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকা)বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে ১৯৬৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড পান নেলসন ম্যান্ডেলা। টানা ২৭ বছর কারাগারে থাকার পর ১৯৯০ সালে মুক্তি পান। পরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটান এবং ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় ২৫ ভারতীয় এবং এক নেপালী নিহতের ঘটনায় প্রতি মুহূর্তেই সম্পর্কের অবনতি হচ্ছে ভারত পাকিস্তানের। পাল্টপাল্টি পদক্ষেপে Read more

চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে এবার শীর্ষে সামিয়া হোসাইন সিমিম
চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে এবার শীর্ষে সামিয়া হোসাইন সিমিম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন চট্টগ্রাম নগরের বন্দর থানার শিক্ষার্থী সামিয়া Read more

সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে Read more

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে সতর্কতা জারি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘শক্তি’। তার জেরে ভারতে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।  আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্ট Read more

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক
শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ ৭ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে Read more

নড়াইলে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড
নড়াইলে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড

নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন