দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছে বেজিংয়ে ভারতীয় দূতাবাস।এর আগে চলতি বছরের মার্চ থেকে ভারতীয় পর্যটকদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করেছিল চীন। সেই ধারাবাহিকতায় ভারতও একই রকম পদক্ষেপ নিল।ভারতের এই সিদ্ধান্তকে ‘ইতিবাচক’ পদক্ষেপ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, ভারত-চীন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহী বেইজিং। উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাদা দুটি সরকারি সফরে চীন গিয়েছিলেন এবং সেখানেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর পরপরই ভারত এ সিদ্ধান্ত গ্রহণ করে।প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা শুরু হয়। ১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা সদস্য। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তীব্র হয়।এর জেরে ভারত একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেয়, যার মধ্যে ছিল চীনা বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আরোপ, জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করা এবং পারস্পরিক ভিসা নীতিতে কঠোরতা। সেই সময় চীনও কোভিড-১৯ মহামারির অজুহাতে ভারতসহ বহু দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়।২০২২ সালে চীন তাদের বিধিনিষেধ কিছুটা শিথিল করলেও সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা ফিরে গিয়ে নিয়মিত ক্লাসে যোগ দিতে পারছিল না, কারণ প্রয়োজনীয় অনুমতি মিলছিল না। বারবার ভারত এ বিষয়ে উদ্বেগ জানালেও চীন তাতে সাড়া দেয়নি। ফলে প্রতিক্রিয়াস্বরূপ ভারতও চীনা পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছিল।তবে সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে অবশেষে বরফ গলতে শুরু করেছে। দুই দেশই ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হচ্ছে। আর তারই এক বড় নিদর্শন হিসেবে, ভারতের তরফে এবার চীনা পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা এল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন দিল বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, পুরুষ, শিশু সহ ১৭ জন নাগরিককে পুশ-ইন করেছে।  বৃহস্পতিবার Read more

হামলার শিকার হিরো আলম
হামলার শিকার হিরো আলম

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)

কর্ম ব্যস্ততার এই শহরে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়তো সবার হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার Read more

Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan
Slot Gacor Dari Perspektif Profesional: Memahami Probabilitas, Varians, Dan Ekspektasi Dalam Permainan

Istilah slot gacor dapat terdengar sederhana ketika digunakan dalam percakapan sehari-hari. Namun, jika dilihat melalui konsep probabilitas, varians, dan ekspektasi, Read more

শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার
গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন