বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরীফের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।যোগদানকৃত হলেন বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার (মেম্বার) এর নেতৃত্বে ইউপি সদস্য হাবিবুর রহমান বাচ্চু, দুলাল, নমুনসুরসহ স্বপন মোল্লা, শহিদুল ইসলাম, কামাল হোসেন, সিদ্দিকুর রহমান, মন্নান হাওলাদার, শাহাবুদ্দিন সাবুসহ শতাধিক নেতাকর্মী এবং ২৬নং ওয়ার্ড থেকে হেমায়েত হাওলাদার ও জব্বার সিকদারের নেতৃত্বে অর্ধশতাধিক লোক বিএনপি ও বিভিন্ন সংগঠন থেকে আসা। বরিশাল পেয়াজ পট্টির বিশিষ্ট আড়ৎদার মুহাম্মাদ নুর হোসেন হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুকসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান করেন।এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী, সহ-সেক্রেটারী মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন নাইস, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট
সোহাগ হত্যা: বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত Read more

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী Read more

জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল
জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের জনপ্রিয় ফুটবলার দিয়েগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন ফুটবল বিশ্ব। জোটার Read more

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন