পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২২ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী ২-১ গোলে হারায় তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেল ঐতিহ্যবাহী মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় ফর্টিস এফসি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফর্টিস। তার দুই মিনিট আগেই ওমর সজীবের লাল কার্ডে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় ফর্টিস। ৮০ মিনিটে এক গোল হজমও করে তারা। ফর্টিস জিততেই আবাহনীর সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান তৈরি হয় মোহামেডাদের। অর্থাৎ লিগে বাকি থাকা শেষ তিন ম্যাচে মোহামেডান হারলেও শিরোপা হারাবে না তারা। ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ নামকরণ হওয়ার পর ১৮ বছরে এই শিরোপা জিততে পারেনি মোহামেডান। ২০০২ সালের পর এটিই তাদের একমাত্র ফুটবল লিগের শিরোপা। গত মৌসুমেও লিগ জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান। কিন্তু শেষ টানতে পারেনি তারা। ম্যাচ জয়ের পথটা ফর্টিসের জন্য অবশ্য বৃষ্টি কিছুটা সহজ করে দিয়েছে। ১৮ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই পেনাল্টি পায় ফর্টিস, গোলও করে।   এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া Read more

বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন
বৈষম্যে দূর করতে ‘গ্রেড’ কমানোর জন্য একমত পে কমিশন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে পে কমিশন। বর্তমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে বেতন বৈষম্য কমানো Read more

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তথ্য Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন