কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে অশোভন ভাষায় গালিগালাজ ও ‘উলঙ্গ করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির এক নেতার সব পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত নেতা হলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেন।বুধবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে আকতার হোসেনের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।দলীয় সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্যে আকতার হোসেন মহেশখালী থানার ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আরেকবার যদি আওয়ামী দোসরদের সঙ্গে বসেন, তাহলে আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেব।’তিনি আরও অভিযোগ করেন, ওসি আওয়ামী লীগের সাবেক এমপি আশেক উল্লাহ’র আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে থানায় বসে চা খান এবং তাদের কথামতো মামলা রেকর্ড করেন। আকতার হোসেন ভিডিওতে সতর্ক করে বলেন, ‘আল্লাহর কসম, আবার যদি এই ধরনের কিছু শুনি, খবর আছে।’ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মহেশখালী ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিএনপির পক্ষ থেকে এ ঘটনাকে ‘দলীয় ভাবমূর্তির জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করা হয়।মহেশখালী পৌরসভার এক ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘রাজনীতিবিদরা যদি এভাবে পুলিশ কর্মকর্তাদের নিয়ে হুমকি-ধমকি দেন, তাহলে সাধারণ মানুষ কীভাবে আইনশৃঙ্খলার ভরসা পাবে?’স্থানীয় যুবলীগ কর্মী শহিদুল ইসলাম বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, কিন্তু এভাবে গালিগালাজ ও হুমকি দেওয়া কোনো সভ্য রাজনীতির অংশ নয়।’মহেশখালী থানার ওসি মনজুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে Read more

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী Read more

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা Read more

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

ভৈরবকে জেলার দাবিতে রেলপথে চলন্ত ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় ট্রেনটি ভৈরব Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন