রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকের ওপর অতর্কিত হামলার দায়ে চারঘাট পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ও সাধারণ সম্পাদক মনিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সারদা বাজারের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান চারঘাট পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের সঠিক বস্তুনিষ্ঠ লেখনীর কারণেই বিএনপি আজ দেশের দায়িত্ব নিয়েছে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর এমন হামলা অত্যন্ত লজ্জাজনক। আমরা এর জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে।”পৌর বিএনপি জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই নেতা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে জেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশনায় তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা করা হবে।উপজেলার ভায়ালক্ষ্মীপুর সরকারি মাদ্রাসায় অবৈধভাবে পুকুর খনন ও রাতের আঁধারে মাটি লুটের খবর প্রকাশ করায় এই হামলার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর ও মনির নেতৃত্বে ওই মাদ্রাসার জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। গত বুধবার সাংবাদিক সুজন ‘রাতের আঁধারে সরকারি মাদ্রাসার মাটি লুট’ শিরোনামে সংবাদ প্রকাশ করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সেখানে অভিযান চালিয়ে খননকাজ বন্ধ করে দেন এবং এক্সকাভেটর মেশিন অকেজো করেন।এসিল্যান্ড রাহাতুল করিম মিজান জানান, “জমিতে পুকুর কাটার কোনো অনুমোদন দেওয়া হয়নি। আইন লঙ্ঘন করে মাটি বাইরে বিক্রি করা হচ্ছিল, যা দণ্ডনীয় অপরাধ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।”অভিযান শেষে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত বিএনপি নেতা মনি ফোনে সাংবাদিক সুজনকে প্রাণনাশের হুমকি ও অশ্লীল গালিগালাজ করেন। পরবর্তীতে রাত ৯টার দিকে চারঘাট শহীদ মিনার এলাকায় চায়ের স্টলে বসে থাকা অবস্থায় আলমগীর ও মনির নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এই ঘটনায় সাংবাদিক শাহিনুর রহমান সুজন বাদী হয়ে পাঁচজন বিএনপি নেতাকর্মী ও একজন আওয়ামী লীগ নেতার ছেলের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তুহিন জানান, “অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।শনিবার (৭ Read more

x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক
নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত হতে Read more

‘পিআর আমরাও বুঝি না, দেশের মানুষও বুঝে না’
‘পিআর আমরাও বুঝি না, দেশের মানুষও বুঝে না’

দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর পিআর করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে Read more

ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’
ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন