নওগাঁর পত্নীতলার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে কালাপুর ডাবল ব্রিজ এলাকার রাস্তার পাশে খালে মরদেহটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় Read more

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের Read more

মাদকের গ্রাসে ধ্বংসের পথে যুব সমাজ
মাদকের গ্রাসে ধ্বংসের পথে যুব সমাজ

মোংলার বিভিন্ন স্থান মাদকের অভায়শ্রমে পরিণত হচ্ছে। সহজলভ্য হওয়ায় জমজমাট হয়ে উঠছে ব্যবসা। ফলে বেড়ে যাচ্ছে ক্রেতা। এই ক্রেতাদের সিংহভাগই Read more

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার Read more

হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন