পাবনার চাটমোহরে এক দিনের ব্যবধানে দুই কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রামের তইজুদ্দিন প্রামানিকের ছেলে তোফাজ্জ্বল হোসেনের গোয়ালঘর থেকে ৫টি এবং রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে সোবাহান মোল্লার ছেলে আব্দুল আলীমের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই দুৃই কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পেতে তোফাজ্জ্বল হোসেন নিজের জমানো এবং এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছিলেন। স্বপ্ন ছিল গরু লালন পালন করে সংসারে স্বচ্ছলতা ফেরাবেন। কিন্তু সোমবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন চোরের দল গোয়ালঘর থেকে একে একে ৩টি গাভি, একটি ষাড় ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক তোফাজ্জ্বল।অন্যদিকে একই কায়দায় রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আব্দুস আলীমের গোয়াল ঘর থেকে চুরি হয় ১টি ষাঁড় গরু, একটি গাভী ও একটি বাছুর। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন আব্দুল আলীম। এক দিনের ব্যবধানে পর পর দুই কৃষকের বাড়ি থেকে গরু চুরির এমন ঘটনায় উপজেলার প্রতিটি খামার মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, চুরির ব্যাপারে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ওসি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আ.লীগ নেত্রীকে রক্ষায় দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন Read more

‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

‎খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমা (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মানিক্যাপাড়া Read more

টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন
টিভিপর্দায় আজ যেসব খেলা দেখবেন

হেডিংলি টেস্টের শেষ দিন আজ। ক্লাব বিশ্বকাপে সকালে মেসির ইন্টার মায়ামি ও রাতে বায়ার্ন মিউনিখ মাঠে নামবে।ক্রিকেটহেডিংলি টেস্ট-৫ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, Read more

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চার জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
মাগুরায় বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন