আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।আবুল ফজল বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। তবে সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থায়নে সোশাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না।তিনি বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে, প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ঐ আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১/ঙ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
পঞ্চগড়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাতে Read more

বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫
বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের হামলা, আহত ৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়‌দের অতর্কিত হামলায় ঈশা খাঁ হলের ৪ জন ও মাওলানা ভাসানী হলের ১ জন Read more

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ
ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক Read more

এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল
বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন