চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনপ্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানিয়েছেন, রাতেই ফলাফল ঘোষণা হতে পারে। ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বর্তমান উত্তেজনা বিরাজ করছে। ফলাফলের অপেক্ষায় থাকা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় মুখোমুখি অবস্থান নিয়েছে।বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।ক্যাম্পাসে মোতায়ের বরা হয়েছে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে তারা। ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে। কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা। চাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ জুন) সকাল Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউলসহ কৃষকদল নেতা সেলিম হোসেনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে  মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। এ Read more

টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের
টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের

নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাকিস্তান! থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাইপর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপে জায়গা পাকা Read more

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ
পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন