পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউলসহ কৃষকদল নেতা সেলিম হোসেনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে পালিয়ে যান ওই নেতা।সোমবার (২১ এপ্রিল) দুপুরে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানসহ তাকে আটক করা হয়। সেলিম পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও মৃত আব্দুস সাত্তারের ছেলে।স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০ বস্তা চাল একটি অটোভ্যানে করে নিয়ে চাটমোহরে বিক্রি করতে আসেন অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম হোসেন। বিষয়টি গোপনে জানতে পেরে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকায় ভ্যানসহ চালের বস্তাগুলো আটক করেন স্থানীয় লোকজন।চালগুলো কোথাকার এবং কোথায় যাবে স্থানীয়দের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই নেতা। এরপর স্থানীযদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকা থেকে কৌশলে পালিয়ে যান কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত চাউল দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।অভিযুক্ত সেলিম হোসেন নিজের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, ‘কার্ডধারীরা আমার কাছে চাউলগুলো বিক্রি করেছে। আমি এই ব্যবসায় নতুন, তাই বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে।’ পালানোর প্রশ্নে তিনি বলেন, ‘ইউএনও আসার খবর শুনে এবং এলাকার লোকজন ভয় দেখানোর পর আমি সেখান থেকে চলে আসি।’চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। চাউলগুলো ডিলার কর্তৃক বিক্রি করা হয়নি। চাউলগুলো পার্শ্ববর্তী উপজেলার একটি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া। যিনি চাউল নিয়ে এসেছেন তাকে পাওয়া যায়নি। পরে নিলামের মাধ্যমে খোলা বাজারে চাউল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত।বৃহস্পতিবার Read more

মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ
মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ

মেহেরপুর জেলার গাংনী র‍্যাব ক্যাম্পের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের (বিপি- ৯৭১৮২০৬৪৯৪) বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি, শারীরিক নির্যাতন এবং চাঁদার Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

জাতীয় কন্যা শিশু দিবস আজ
জাতীয় কন্যা শিশু দিবস আজ

আজ ৮ অক্টোবর, ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন