নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে কর্মরত ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা.ইসমত আরা পারভীন তানিয়ার বিরুদ্ধে চাকরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।জানা যায়, মো: আরাফাতুল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী লাইব্রেরি এসিস্ট্যান্ট,সেমিনার- লাইব্রেরি এটেন্ডডেন্ট, কার্য সহকারীসহ তিনটি পদের জন্য আবেদন করেন। এই তিনটি পদের যেকোনো ১ টি পদে তাকে নিয়োগ দেয়ার শর্তে ডা. ইসমত আরা পারভীন তানিয়া চাকরিপ্রার্থী ও তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জুলাই আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হলে  তিনি ওই নির্ধারিত পদে নিয়োগ দিতে ব্যর্থ হন এবং পরবর্তীতে ওই ৫ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।নিরুপায় হয়ে ভুক্তভোগী আরাফাত গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগ পত্র জমা দেন। অভিযোগ পত্রে তিনি জানান, চাকরি দেওয়ার কথা বলে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ইসমত আরা পারভীন তানিয়া তাকে প্রলোভন দেখান। এরপর ডাঃ ইসমত আরা পারভীন তানিয়া আবেদনের ৩ পদের যেকোনো ১ পদে চাকরি দিবে বলে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু পরবর্তীতে তিনি নিয়োগ দিতে পারেন নি এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন।চাকরি প্রার্থীর স্বজন ও অভিযুক্ত ডা. তানিয়ার কথোপকথনের একটি অডিও সময়ের কন্ঠস্বরের হাতে এসেছে। ফাসঁ হওয়া একটি অডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কি না চেষ্টা করে আছি নাকি? চেষ্টা না করে কি এভাবে বলতেছি। আমার হাসবেন্ডের লাখ লাখ টাকা আটকে আছে। আমি কারে গিয়ে বলব বলেন?আমার হাসবেন্ড নিজেই বিরক্ত। কি করব, কোথা থেকে শুরু করব- আমরা কিছুই বুঝতেছি না। আপনি এটা ওয়াদা রাখেন, যতদিন আমি বেচে আছি, আমি কবরে যাওয়ার আগে হলেও আপনার ব্যবস্থা করে যাব। আপনি অন্তত এটা আমার বিষয়ে নিশ্চিত থাকেন। এখন আল্লাহ কপালের নসিব খারাপ দিছে, আপনাদের একটু ধৈর্য্য ধরতে হবে বুঝছেন। আপনি ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। দেখি আওয়ামী লীগ থাক বা না থাক, ওরে শুধু রিটেনটা টিকতে বলেন। সে কয়েকদিন আগে একটা পরীক্ষা দিছে, রিটেনেও টিকে নাই!”ডা. তানিয়াকে আরো বলতে শুনা যায়, “কখনো আমি এইসব কাজ করি না। জাহিদ আমাকে চাপাচাপি  করছে  বলে। না হয়  এইসব ফালতু কাজ আমি করি না। এইসব কাজ করতে আমার বিরক্ত লাগে। নিরুপায় হলে আমরা কিভাবে সমাধান করব? ওনারা নেতা মানুষ, ওনারা কেউ নেই দেশে। ওনাকে কিভাবে আমি খুজে বের করব? সামনে সার্কুলার হবে পরীক্ষা হবে আমরা টিকাই দিব। এই ধরণের বালের ছাত্র কেন? এই ফালতু ছাত্ররা কেমনে পরীক্ষা দিবে? রিটেন টিকাই দেওয়ার দায়িত্ব কি আমাদের? রিটেন টিকুক, ভাইবা আমরা করাই দিব। সেটা যেই সরকারই হোক। আগে রিটেন দিতে বলেন। রিটেনে টিকলে তারপর ভাইবা। পৃথিবীর কোথায় আছে রিটেন টিকাই দিতে হবে? গাধার বাচ্চাদের। রিটেন টিকতে বলেন। রিটেন টিকার মতো ছেলে না হলে কেমনে পাস করাই দিব। আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে বলেন রিটেন এ টিকতে। ভাইবাতে আমি ব্যবস্থা করে দিব। অনেক সময় রিটেন টিকলেও ভাইবাতে আউট করে দেয়। আমরা তাও চেষ্টা করে দেখব।”এ বিষয়ে ডা. ইসমত আরা পারভীন তানিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। পরবর্তীতে সরাসরি দেখা করতে মেডিকেল সেন্টারে গিয়েও ডা. তানিয়াকে পাওয়া যায় নি। জানা যায় ডা তানিয়া কোনো কারণে ছুটিতে আছেন।ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী  বলেন, “ডা.  তানিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি।  অভিযোগ প্রমান সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষনে বৃহৎ দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষনে বৃহৎ দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে।আজ মঙ্গলবার (২৮ Read more

কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ
কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

মিসরের কায়রোতে অবস্থিত জাদুঘর থেকে ফেরাউনের এক অমূল্য স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। প্রায় তিন হাজার বছর পুরোনো এই গয়নাটি Read more

উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি
উন্নয়ন ছাড়াই কোটি টাকার বিল! চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত দাবি

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়নের Read more

পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ-পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না Read more

ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার
ধনু নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ২২ ঘণ্টা পর এষা মনি নামের পাঁচ বছরের শিশুর মরদেহ Read more

সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট
সাংবাদিক-পুলিশ দ্বন্দ্বের জেরে সিএমপির সংবাদ বয়কট

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ধরনের সংবাদ কাভারেজ বয়কটের ঘোষণা দিয়েছেন নগরের কর্মরত সাংবাদিকরা। অনুসন্ধানী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে চট্টগ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন