ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ কারখানা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা।শনিবার (০১ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও প্রায় এক ঘণ্টা মানববন্ধন করে ভুক্তভোগী কৃষকরা।কৃষকদের দাবি, ৩৩৫.৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির পরিমাণ প্রায় পনের বছরে ৩৩ কোটি টাকা। তারা বলেন, উপজেলা প্রশাসন হতে সুপারিশকৃত ক্ষতিপূরণের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে না দিলে কঠোর আন্দোলনের হুমকী দেন ক্ষতিগ্রস্ত কৃষকগণ।এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির, মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিনসহ নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ Read more

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা Read more

টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 
রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 

সারাদেশে বয়ে চলা হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখা গেছে। লোকচক্ষুর অন্তরালে গভীর Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনেই অনড় সরকার, ড. ইউনুসকে ধন্যবাদ দিল মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচনেই অনড় সরকার, ড. ইউনুসকে ধন্যবাদ দিল মির্জা ফখরুল

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত অনড় থাকায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা Read more

Spinaura Casino France : ce qu’il faut savoir
Spinaura Casino France : ce qu’il faut savoir

Spinaura Casino France : tout ce que vous devez savoir avant de jouer Pourquoi choisir Spinaura Casino en France ? Spinaura Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন