জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, একটি গোষ্ঠী আমাদের নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। আমাদের নেতাকর্মী যারা আছেন তারা মুখে মুখে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত; কিন্তু আপনারাই করেন চাঁদাবাজি। এগুলো আমরা বরদাশ্‌ত করবো না।সোমবার বিকেল ৫টায় ময়মনসিংহের টাউন হল মোড়ে শহীদ মিনার চত্বরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের লক্ষ লক্ষ কর্মী দরকার নাই। চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপিতে হবে না। যারা সবসময় এসেছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতাকর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। এদের আপনারা প্রশ্রয় দেবেন না। এরা বিভিন্ন জায়গায় গিয়ে নেতা এবং প্রশাসনের সঙ্গে সেলফি তুলে ব্যবসা করে। এদের প্রতিহত করবেন। আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিয়ন এবং থানা লেভেলে প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন। সবাইকে গিয়ে বুঝাবেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন। আপনারা নিজের টাকায় প্রোগ্রাম করেছেন। আমাদের দল থেকে কোনোরূপ সহযোগিতা করা হয়নি। সামনে রাজনীতি করতে হলে নিজেদের পকেটের টাকা খরচ করে জনগণকে বুঝাতে হবে। এই দেশ শতগুণে আপনাদের অবদানকে ফিরিয়ে দেবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবাইকে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাবেন। বিস্তারিত আসছে……এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে পরাজয় দিয়ে যাত্রা থামাল আর্জেন্টিনা

ক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অনেক আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাইপর্ব শেষ হলো হার দিয়েই। লিওনেল Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে Read more

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সব থেকে চরম Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা
ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন