চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দেওয়া হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।প্রশিক্ষণের সময় কতদিন হতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশিক্ষণে এক ব্যাচ যাবে আর এক ব্যাচ আসবে। এভাবে আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলবে।নির্বাচনের আগে পুলিশের এসপি বা ওসিদের কোনো রদবদল বা পরিবর্তন করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এসপি বা ওসিদের রদবদল বা পরিবর্তন এটি তো ধারাবাহিকভাবে সবসময় করা হচ্ছে। এটা তো সব সময় পোস্টিং দেওয়া হচ্ছে। এটি চলমান থাকবে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। মাদক যেভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য আমরা কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাচিভমেন্ট দেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা যাওয়ার পর কিছুটা সুফল পেয়েছি। মাদকের ধরার পরিমাণ অনেক বেড়েছে।তিনি আরও বলেন, মাদকের ক্যারিয়ার (মাদক বহনকারী) ধরা পড়ছে, কিন্তু মাদকের গডফাদার ধরা পড়ছে না। তবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদককারবারিদের ধরার চেষ্টা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা
সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৬ নদী খনন শুরু

যশোরের অভিশাপ নামে খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনে পুনঃখননের কাজ শুরু করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ১৪০ কোটি টাকা ব্যয়ে Read more

মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!
মধ্যরাতে উত্তাল ঢাবি, হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ!

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত Read more

ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার
ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন