ঈদুল ফিতরের দিনে দেশের মানুষ বাড়ি ফেরার ব্যস্ত পথে, চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা গ্রামে দেখা গেল একটি ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) গ্রামে রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো।সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়। তবে এই বছর সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে একদিন আগে ঈদ উদযাপন করেছেন।মাওলানা আবু বকর সিদ্দিক জানান, “নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।” তিনি আরও যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত।সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাদ্রাসা শিক্ষক বলেন, “মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকেও মানুষ এসে দেখেছে এখানে সত্যিই ঈদের জামাত চলছে।”উল্লেখ্য, প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ এখানে ঈদ উদযাপন করে থাকে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

লেবু গাছ নিয়ে ঝগড়া থামানোই কাল হলো রাজুর, আপন নানার হাতেই মৃত্যু
লেবু গাছ নিয়ে ঝগড়া থামানোই কাল হলো রাজুর, আপন নানার হাতেই মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেবুর চারা নষ্ট করা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে আপন নানা ও মামাদের ইটের আঘাতে রমজান আলী রাজু Read more

পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ Read more

বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. রাশেদুজ্জামান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন