উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে কিম জং উনের দল। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া এবং তাদের মিত্ররা ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট।রাষ্ট্র-সমর্থিত প্রার্থীরা প্রায় সব ভোট ও আসনেই জয়ী হয়েছেন। ইয়োনহাপ নিউজ এজেন্সি ও সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানায়, শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনি প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য এ সংখ্যা উল্লেখ করা হয়েছে, যদিও অনেকের ধারণা উত্তর কোরিয়ার নির্বাচন মূলত প্রতীকী।      নবনির্বাচিত এই পরিষদ শিগগিরই তাদের প্রথম অধিবেশন শুরু করবে। সেখানে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং সংবিধান সংশোধনের মতো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, অধিবেশনে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং সমাজতান্ত্রিক সংবিধানে পরিবর্তন আনার বিষয়েও আলোচনা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে উত্তপ্ত উত্তরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে Read more

‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প
‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ এপ্রিল) ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ স্যোশালে Read more

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের Read more

সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা
সোমবার সারাদেশে আহলে সুন্নাতের ৩ ঘন্টার অবরোধ ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে 'মব' সৃষ্টি করে হত্যার Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন