চাঁদপুর নৌ অঞ্চলের আওতাধীন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে ইব্রাহিমপুর ইউনিয়নের চান্দু চকিদারের খালের দক্ষিণ পাশে এবং মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সুকানী মোঃ কামরুল বাহাদুর, গ্রীজার আঃ রহিম ফকির, মোহাম্মদ রেজাউল সর্দার, মোঃ ইলিয়াছ নলীসহ সিরাজ মাজি। তারা বরিশাল ও পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে আলুর বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পংকজ কুমার দেবশর্মা বলেন, ‘নৌযান চলাচলে বিধিমালা ভঙ্গসহ বিভিন্ন অপরাধে তিনটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। নদীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৬০) এক হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এ হামলার Read more

কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
কোদাল হাতে খাল খননে প্রতিমন্ত্রী নুর, গলাচিপায় পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

“দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাশয় খনন ও পুনঃখনন” কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন Read more

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ চত্বর। টানা কয়েকদিন ধরে Read more

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউইয়র্কে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে Read more

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে মোকাদ্দাস আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা তীব্রতর হয়েছে। ইরানের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন