সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা এই ছুটি উপভোগ করতে পারবেন।২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন সরকারি সাধারণ ছুটি রয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার—দুই দিনের সাপ্তাহিক ছুটির ফলে চাকরিজীবীদের জন্য এই চার দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।এর আগে, বিভিন্ন সময় দুর্গাপূজায় এক দিনের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলেও এবার তা আগে থেকেই ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।সরকার পরিবর্তনের পর ছুটির মেয়াদে পরিবর্তন২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব নেয়। সে বছরের অক্টোবরেই দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি আরও এক দিনের নির্বাহী ছুটি ঘোষণা করে সরকার, যার ফলে তখনও সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পান।পরবর্তীতে, ২০২৪ সালের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সে অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী, ২০২৫ সালে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।স্কুল-কলেজে আরও বেশি ছুটিশারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন ছুটি পাবে। তবে এর শুরুতে দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৬ ও ২৭ সেপ্টেম্বর) থাকায় টানা ১১ দিন বন্ধ থাকবে এসব বিদ্যালয়। ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনের পূজার ছুটি পাবে, এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।কারিগরি ও মাদরাসায় ভিন্ন চিত্রতবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র ২ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ ও ২ অক্টোবর এই ছুটি নির্ধারিত হয়েছে। মাদরাসাগুলোর জন্য দুর্গাপূজায় কোনো ছুটি রাখা হয়নি, ধর্মীয় কারণে এই ছুটির আওতায় তারা পড়ে না।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।শনিবার (৯ Read more

পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’
পত্রিকা: ‘উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে’

নিরাপত্তা শঙ্কায় ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং আগরতলার বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত, আর উপদেষ্টা পরিষদ ও পুলিশের Read more

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার (২৭ Read more

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা ও Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন