চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী এবং ডি. এম. শাহজাহান অতিথি হিসেবে বক্তব্য দেন। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বক্তব্য রাখেন।সভাপতির বক্তব্যে শাহজালাল মিশন বলেন, নব যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াবে এবং বিএনপি আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী।নব যোগদানকারীদের পক্ষে বক্তব্য দেন মো. খলিলুর রহমান বেপারীসহ কয়েকজন নেতা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে Read more

নওগাঁয় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু
নওগাঁয় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের Read more

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার
এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে Read more

বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন
বাকৃবিতে বোরো বীজ ধান কর্তন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার Read more

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. Read more

কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন