আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনে মোট ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, গণঅধিকার পরিষদসহ একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।চাঁদপুর-০১ (কচুয়া): এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, মোহাম্মদ নাছির উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আ ন ম এহছানুল হক মিলন (বিএনপি), মোহাম্মদ আজাদ হোসেন (গণফোরাম), আনিছুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), হাবিব খান (জাতীয় পার্টি), মোঃ এনায়েত হোসেন (গণঅধিকার পরিষদ)।চাঁদপুর-০২ (মতলব): এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন প্রার্থী। তারা হলেন, নাছিমা নাজনীন সরকার (বাংলাদেশ লেবার পার্টি), তানভীর হুদা (স্বতন্ত্র), মোঃ ফয়জুরন্নুর (বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মোঃ গোলাপ হোসেন (গণঅধিকার পরিষদ), মোঃ এনামুল হক (নাগরিক ঐক্য), মুনসুর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ আব্দুল মোবিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আঃ শুককুর পাটোয়ারী (স্বতন্ত্র), মোঃ এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি),মোঃ বিল্লাল হোসেন (এলডিপি), মোঃ জালাল উদ্দিন (বিএনপি), রাশিদা আক্তার (আমার বাংলাদেশ পার্টি)।চাঁদপুর-০৩ (সদর–হাইমচর): এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, শেখ ফরিদ আহমেদ (বিএনপি), মোঃ জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), এ এইচ এম আহসান উল্লাহ (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট), নুরুল ইসলাম (জাকের পার্টি), মোঃ শাহজাহান মিয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী), তোফায়েল আহমদ (খেলাফত মজলিস), সেলিম আকবর (গণফোরাম), মোঃ জয়নাল আবেদীন শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ): এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তারা হলেন,  মোঃ আব্দুল মালেক (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট),মোঃ আব্দুল হান্নান (স্বতন্ত্র), মোঃ বিল্লাল হোসেন মিয়াজী (বাংলাদেশ জামায়াতে ইসলামী),মোঃ আব্বাস উদ্দিন (স্বতন্ত্র), মোহাম্মদ মুনীর চৌধুরী (স্বতন্ত্র), মোঃ হারুনুর রশিদ (বিএনপি), জাকির হোসাইন (স্বতন্ত্র),মাহমুদ আলম (জাতীয় পার্টি), মুকবুল হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোজাম্মেল (বিএনপি)।চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি): এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন, মোঃ মমিনুল হক (বিএনপি), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ মাহমুদ হাসান নয়ন (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মোঃ নেয়ামুল বশির (এলডিপি), মির্জা গিয়াস উদ্দিন (জাতীয় পার্টি), মোঃ আবুল হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ আলী পাটওয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ জাকির হোসেন প্রধানীয়া (স্বতন্ত্র)।নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে চাঁদপুরের পাঁচটি আসনেই রাজনৈতিক অঙ্গনে নির্বাচনমুখী তৎপরতা ও আলোচনা জোরদার হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে Read more

আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো
আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন