জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় এলাকায় বসতঘর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীদের সূত্রে জানা গেছে, রাবেয়া খাতুন পুঠিয়ারপাড় গ্রামের দরিদ্র আব্দুল হাকিমের ছোট মেয়ে। সে সম্প্রতি একই উপজেলার এক বিবাহিত যুবকের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। গতকাল সোমবার প্রেমের টানে সেই যুবকের কাছে যাওয়া উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন মেয়েটিকে জোর করে তারাকান্দি থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রাতে পরিবারের লোকজন মেয়েটিকে ‘কড়া’ শাসন করে। পরবর্তীতে রাতে গলায় ওড়না পেয়ছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ‘রাশেদা আক্তার অনেকটাই বোকা ছিলো। যে ছেলেটির সাথে সম্পর্ক করেছিলো সেই ছেলে বিবাহিত এবং বখাটে। রাশেদার পরিবারের লোকজন এটা কখনই মেনে নিবে না। তাই হয়তো পরিবারের সকলেই রাশেদাকে শাসন করেছে। কিশোরীর বাবা আব্দুল হাকিম বলেন, ‘মেয়েটি একটু ভুল করেছিলো। তাই তাকে আমি শাসন করেছি। অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে। আমাদের কোন অভিযোগ নেই।সরিষাবাড়ী থানার দায়িত্বরত এস আই রফিক বলেন, ‘সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানার (ওসি) মো. বাচ্চু মিয়া স্যার মিটিংএ বাহিরে আছে। সে আসলেই ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈধ কাগজ ছাড়াই সুন্দরবন কুরিয়ারে চা বুকিং, তদন্তে কাস্টমস
বৈধ কাগজ ছাড়াই সুন্দরবন কুরিয়ারে চা বুকিং, তদন্তে কাস্টমস

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুন্দরবন কুরিয়ার এজেন্সীর মাধ্যমে পপুলার টি ফ্যাক্টরীর ৬০০ কেজি চা পরিবহণ ও চা বুকিং এ এজেন্সী প্রতিনিধি মো: Read more

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি)। এরপরই ধর্মঘট কর্মসূচি Read more

কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন