গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার হাতিয়াগলা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো: কালাম। অপর দুইজন হলেন, তাহমিনা ও আলামিন।বুধবার (২৮ মে) বিকালে টঙ্গী পূর্ব থানার হলরুমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধারের তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।তিনি জানান, গত ২৩ মে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে বোরকা পরিহিত এক নারী মিষ্টির লোভ দেখিয়ে শিশু আলিফকে অপহরণ করে। আলিফের পরিবারের পক্ষ থেকে থানায় অবগত করলে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থেকে প্রথমে এক অপহরণকারীকে এবং পরে ঝিনাইদহ থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নারীসহ তিনজনই একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে শিশু চুরি করে বিক্রি করে থাকে। অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় শীতের আগাম জানান দিচ্ছে প্রকৃতি

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু Read more

এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের
এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ৪ প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চারটি প্যানেলের Read more

‘খালেদা জিয়ার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি, অংশ নেবেন নির্বাচনী প্রচারণায়’
‘খালেদা জিয়ার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি, অংশ নেবেন নির্বাচনী প্রচারণায়’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্যে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (১৯ Read more

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন