চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিভাগের নীতিমালা অনুসারে প্ল্যানিং কমিটির অনুমোদনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম থাকলেও চলতি বছরের ১৯ মে প্রকাশিত বিজ্ঞপ্তির ক্ষেত্রে তা মানা হয়নি বলে জানা গেছে।এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, বিভাগের চাহিদা ছাড়াই হঠাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগ বোর্ডে ফারসি বিভাগের কোনো শিক্ষককে অন্তর্ভুক্ত না করা প্রক্রিয়াটিকে অস্বচ্ছতার দিকে ইঙ্গিত করছে।মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ নিয়োগ পরীক্ষার বোর্ডে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন ও চবি আরবি বিভাগের অধ্যাপক মমতাজউদ্দিন আল-কাদেরীকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফারসি বিভাগের শিক্ষকরা।বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘নিয়োগ বোর্ডে আমাদের বিভাগের কোনো শিক্ষককে রাখা হয়নি। বাইরে থেকে শিক্ষক রাখা হয়েছে বলে জেনেছি।’বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক মো. আবুল হাশেম বলেন, ‘বোর্ডে অভিজ্ঞ শিক্ষক থাকা নীতিসংগত। কিন্তু আমাদের বিভাগের কাউকে রাখা হয়নি বলে শুনেছি।’অভিযোগ রয়েছে, ২০২২ সালেও এ নিয়োগকে ঘিরে অর্থ লেনদেনের অডিও ফাঁস হয়। উপাচার্য শিরীণ আখতারের পিএসসহ কয়েকজনের নাম সেখানে উঠে আসে। পরবর্তীতে সিন্ডিকেট সভার মাধ্যমে সে নিয়োগ বাতিল করা হয়। বর্তমান নিয়োগ প্রক্রিয়াতেও পূর্বের সংশ্লিষ্টরা সক্রিয় আছেন বলে মনে করছেন অনেকেই।এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সংবাদ সম্মেলন করে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষায় অংশ নেওয়া তিন প্রার্থী—আশরাফুল নেছা, মহিমা আকতার এবং মো. আকিব।লিখিত বক্তব্যে মো. আকিব বলেন, লিখিত পরীক্ষায় আবেদন করেছিলেন ৪৩ জন, অংশ নেন ২৯ জন। তাদের মধ্যে চবির শিক্ষার্থী ছিলেন ১৩ জন, কিন্তু কাউকেই উত্তীর্ণ করা হয়নি। তার দাবি, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাতা মূল্যায়ন করেছেন এবং তার পছন্দের প্রার্থীকে প্রশ্ন বুঝিয়ে দিয়েছেন। সিসিটিভি ফুটেজে বিষয়টি প্রমাণ করা সম্ভব।’প্রার্থীরা অভিযোগ করেন, নিয়োগ বোর্ডে ফারসি বিভাগের শিক্ষক না রেখে অন্য বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষক রাখা হয়েছে। এতে চবির শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।এ বিষয়ে যোগাযোগ করা হলেও বোর্ডের সদস্য চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী ফোনে সাড়া দেননি।অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অনিয়ম বা স্বজনপ্রীতির কোনো বিষয় আমার চোখে পড়েনি। যারা সংবাদ সম্মেলন করেছে তারা পরীক্ষায় বাদ পড়েছে। স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই, আমরা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়ার চেষ্টা করছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক
পুলিশ পরিচয়ে পথচারীর মোবাইল ছিনতাইয়ের সময় যুবক আটক

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুলিশ পরিচয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার (৩১ Read more

আবারও সিনেমায় ফিরছেন শাবনূর
আবারও সিনেমায় ফিরছেন শাবনূর

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। এর মধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন Read more

ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী
ভোলায় স্বামীর পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিলেন স্ত্রী

ভোলার মনপুরায় গলায় ফাঁস দেওয়া তানিয়া (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।মঙ্গলবার (১৭ Read more

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি
যে সমীকরণে এখনও বিশ্বকাপ খেলতে পারে ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ মানেই গৌরব, ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের প্রতীক। ইতালি যাদের ‘আজ্জুরি’ নামে ডাকা হয় তাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন