চন্দ্রা-নবীনগর মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও অবৈধ সিএনজি পার্কিং দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় নিত্যদিন কোনো না কোনো জায়গায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ, পঙ্গু হচ্ছে শত শত পথচারী। বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও মিলছে না কোনো সুরাহা।বুধবার (২৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, প্রশাসনের সামনেই মহাসড়কের জিরানি বাজার এলাকায় সার্ভিস লাইনের উপর বসেছে হাটবাজার, অটোরিকশা ও সিএনজির পার্কিং। তবে কেন প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এসব দোকানপাট ও হাটবাজার বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে দাবি বাসচালকদের। গত রবিবার (১৭ আগস্ট) মহাসড়কের চক্রবতী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ একজন অটোরিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়।এছাড়াও চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাইপাইল এলাকায় গত (৪ আগস্ট) ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে তিন যাত্রী লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।এদিকে যানবাহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চন্দ্রা-নবীনগর মহাসড়কে বৈধ যানবাহনের তুলনায় অবৈধ যানবাহনের সংখ্যাই বেশি। কয়েকজন বাসচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এটি একটি হাইওয়ে সড়ক, যেখানে প্রতিদিন দ্রুত গতির যানবাহন চলাচল করে। সড়কের ওপর অটোরিকশা পার্কিং ও হাটবাজার গড়ে ওঠার কারণে অনেক সময় বাসের সঙ্গে অটোরিকশা বা সিএনজির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তারা আরও বলেন, চলন্ত বাসের সামনে হঠাৎ বেপরোয়া ভাবে তিন চাকার গাড়ি ঘোরানোর সময় সঙ্গে সঙ্গে ব্রেক করা সম্ভব হয় না, আর তাতেই ঘটছে দুর্ঘটনা।সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও পুলিশের নাকের ডগায় এগুলো চলাচল করছে। এসব হালকা যানের চালকরা অনেক সময় ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দেয়, মারাত্মক ঝুঁকি নিয়ে ওভারটেক করে, কখনো বড় যানবাহনকে সাইড না দিয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করে।এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, মহাসড়কের সার্ভিস লাইন ও ফুটপাত দখলসহ অবৈধ যানবাহনের স্ট্যান্ড বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি। অতি দ্রুতই হাইওয়ে পুলিশ ও সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মাধ্যমে মহাসড়কের চলাচলের স্বস্তি ফিরে আনা হবে।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, কেউ যদি ফুটপাত ও মহাসড়কের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা নির্মাণ করে চাঁদা আদায় করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অতি দ্রুত অভিযান চালিয়ে চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে আপনি এখনো সিঙ্গেল
যে কারণে আপনি এখনো সিঙ্গেল

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রিলেশনশিপের নানা গল্প চোখে পড়তে থাকে। সামাজিক মাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে দ্রুত সম্পর্ক গড়ে ওঠা Read more

তারাগঞ্জে গরুর মাংস হাটির পঁচা দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা ও পথচারীরা
তারাগঞ্জে গরুর মাংস হাটির পঁচা দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতা ও পথচারীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গরুর মাংস বিক্রির জায়গায় বিভিন্ন আবর্জনা ও জমে থাকা পঁচা পানি ও কাঁদা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। রবিবার Read more

দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা
দেওয়ানগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের দাম এবং শ্রমিক সংকট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। Read more

ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০
ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এই Read more

মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন